September 12, 2026, 6:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুমারখালীতে নদীতে ডুবে বাবা-ছেলের করুণ মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে মরা কালীগঙ্গা নদীতে পাট জাগ দিতে গিয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জঙ্গলী প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহিদুল ইসলাম (৪৫) ও তার নয় বছর বয়সী ছেলে জিহাদ। জাহিদুল চাঁদপুর ইউনিয়নের রফি মণ্ডলের ছেলে এবং পেশায় একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি কুষ্টিয়া পল্লী ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের কার্যালয়ে কর্মরত ছিলেন। তার ছেলে জিহাদ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন জানান, পেশার পাশাপাশি কৃষিকাজেও যুক্ত ছিলেন জাহিদুল। দুপুরে তিনি ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের মরা কালীগঙ্গা নদীতে পাট জাগাতে যান। কাজ শেষে জিহাদকে কাঁধে নিয়ে নদীর মাঝখান থেকে তীরে ফিরছিলেন তিনি। সে সময় হঠাৎ পানিতে পা পিছলে জাহিদুল ডুবে যান। বাবাকে বাঁচাতে গিয়ে ছোট্ট জিহাদও পানিতে তলিয়ে যায়।
ঘটনাটি দেখতে পান নদীর তীরে থাকা স্থানীয় বাসিন্দা ফয়জুল হক (৬৫)। তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজনকে খবর দিলে গ্রামবাসী প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর প্রথমে জিহাদ এবং পরে জাহিদুলের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ফয়জুল হক বলেন, “জাহিদুল ছেলেকে কাঁধে নিয়ে তীরে ফিরছিলেন। হঠাৎ দেখলাম তিনি ডুবে যাচ্ছেন। ছেলেটাও সঙ্গে সঙ্গে পড়ে যায়। আমি চিৎকার করে সবাইকে খবর দিই।”
চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশিদুল ইসলাম তুষার বলেন, “একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস জানান, “আমরা খবর পেয়ে দ্রুত রওনা দেই, কিন্তু স্থানীয়রা আমাদের আগেই লাশ দুটি উদ্ধার করে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net