September 12, 2026, 6:06 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

কুষ্টিয়ায় চাঁদা না দেয়ায় প্রবাসীর বাড়িতে সন্ত্রাসীদের তাণ্ডব: ভাঙচুর-লুটপাট, অস্ত্রের মুখে জিম্মি পরিবার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না দেয়ায় এক হংকংপ্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামে আতিয়ার রহমান বালিকা বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী প্রবাসী মো. শরিফুল ইসলাম (৪২) ওই গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে। দীর্ঘ ১১ বছর হংকংয়ে থাকার পর তিনি বছরখানেক আগে দেশে ফেরেন এবং তিনতলা নিজ বাড়িতে পরিবারসহ বসবাস করছেন।
শরিফুল ইসলাম জানান, দেশে ফেরার পর থেকেই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তার কাছে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বুধবার রাতে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ভবনের তিনতলায় উঠে প্রথমে শরিফুলকে মারধর করে এবং অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ প্রায় ১৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
শরিফুলের ভাষ্য, মাত্র ১৫–২০ মিনিটের মধ্যে পুরো তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। অনেকের মুখ ঢাকা থাকলেও তিনি কয়েকজনকে শনাক্ত করেছেন। তবে লিখিত অভিযোগ দায়েরের পর তাদের নাম প্রকাশ করবেন বলে জানান।
ঘটনার খবর পেয়ে কুমারখালী থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন খাঁন সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান। তিনি জানান, ঘরের ভেতরে ভাঙচুরের চিহ্ন স্পষ্ট, এবং মৌখিকভাবে ভুক্তভোগী নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন।
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, “চাঁদার দাবিতে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net