August 25, 2026, 6:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ৮ কোটি টাকার মাদক, নকল বিড়ি ও অবৈধ জাল জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বর্ডার গার্ড বাংলাদেশের কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ধারাবাহিক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নকল বিড়ি এবং অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৩১ আগস্ট) ভোরে দৌলতপুর উপজেলার ইসলামপুর ত্রিমোহনী নদীর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন এবং ৪৭ বিজিবির সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম।
লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, ৪৭ বিজিবির প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে প্রায় ১১ হাজার ৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল এবং ১০ হাজার কেজি ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ৮ কোটি ৬০ লাখ টাকা।
ভেড়ামারায় নকল বিড়ি উদ্ধার/
গত ৩০ আগস্ট দুপুর ৩টার দিকে ভেড়ামারা উপজেলার বারমাইল হাইওয়ে রোডে বিশেষ টহল দল একটি অভিযান পরিচালনা করে। নায়েব সুবেদার বিল্লাল হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে “পঞ্চগড় টু পাথরঘাটা” রুটের একটি বিআরটিসি পরিবহন তল্লাশির সময় ৫ হাজার ৬৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১১ হাজার ৩০০ টাকা।
একই দিনে রাত ৮টা ৪৫ মিনিটে কাজিপুর সীমান্তের ১৪৬/৪-এস পিলার সংলগ্ন বর্ডারপাড়া এলাকা থেকে বিজিবির অপর একটি টহলদল অভিযান চালায়। সুবেদার শাহাবুদ্দিন হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ভারতীয় ১২৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার ৮০০ টাকা।
জব্দকৃত চায়না দুয়ারি জাল এবং ভারতীয় কারেন্ট জাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে, নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা এবং ফেন্সিডিল ব্যাটালিয়ন সিজার ষ্টোরে সংরক্ষণের প্রক্রিয়া চলছে।
দৈনিক কুষ্টিয়ার সাথে আলাপকালে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান জানান, বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net