September 23, 2026, 6:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী

কুষ্টিয়ায় ৫ পুলিশ সদস্যসহ ২৪ জন করোনার আওতায়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় আজ (১১ জুন) ২৪ করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০২।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান ১১ জুন পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১২১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪টি পজিটিভ পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০ জন, দৌলতপুরের ১ জন , মিরপুরের ৩ জন। এদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে বলে জানানো হয়েছে।
সদর উপজেলায় আক্রান্তদের বাড়ি শহরের পুলিশ লাইন,বাড়াদি, হরিনারায়ণপুর, হাউজিং, কোর্টপাড়া এলাকায়।
এদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৫ জন নারী।
গতকাল কুমারখালিতে সনাক্ত হওয়া একজন নারী ফলোআপ পজিটিভ হওয়ায় তাকে হিসাব থেকে বাদ দেওয়া হয়েছে।
এ পর্যন্ত উপজেলা ভিত্তিক আক্রান্তের পরিমাণ দাঁড়ালো দৌলতপুর ২৯, ভেড়ামারা ৩৩, মিরপুর ১৮, সদর ৮৫,কুমারখালী ২৫, খোকসা ১২। এ যাকৎ সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩৯ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ ৩৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৫৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৭ জন। খুলনায় চিকিৎসাধীন ২ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net