May 2, 2026, 1:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি মহান মে দিবস/ দ্রব্যমূল্য, অন্যায্য মজুরি ও অনিরাপদ শ্রমের কঠিন বাস্তবতায় বাংলাদেশের শ্রমজীবীরা একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে

কুষ্টিয়া/দুপুরে নিখোঁজ, রাতে বাড়ির পাশের ডোবায় স্কুলছাত্রীর মরদেহ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে আট বছরের স্কুলছাত্রী রাইসা খাতুনের মরদেহ।
বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাইসা ওই গ্রামের আকরাম সর্দ্দারের মেয়ে এবং নওদা খাদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে রাইসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে রাতে বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, ডোবাটিতে খুব সামান্য পানি থাকায় ডুবে মৃত্যুর সম্ভাবনা নেই। তারা ধারণা করছেন, অন্যত্র হত্যার পর অজ্ঞাতরা মরদেহ সেখানে ফেলে গেছে।
এ বিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি হত্যা, তা রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net