February 27, 2026, 7:43 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা: লক্ষ্যভ্রষ্ট এনবিআর, নীতিগত ব্যর্থতায় ইউনুস সরকার

চাকসু নির্বাচন: ভিপি-জিএসসহ ২৬ পদের ২৪টিতেই ছাত্রশিবিরের জয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ বিপুল জয় অর্জন করেছে। ২৬টি পদের মধ্যে ভিপি-জিএসসহ ২৪টি পদেই তারা বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে ভিপি (সহসভাপতি) পদে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর মো. ইব্রাহিম হোসেন ৭,৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ইতিহাস বিভাগের এমফিল শিক্ষার্থী ইব্রাহিম বর্তমানে শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪,৩৭৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের সাঈদ বিন হাবিব, যিনি পেয়েছেন ৮,০৩১ ভোট। ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী হাবিব বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২,৭৩৪ ভোট।
শিবির-সমর্থিত প্রার্থীদের আধিপত্যের বাইরে মাত্র দুটি পদে জয় এসেছে অন্য প্যানেলের হাতে।
এর মধ্যে ছাত্রদল-সমর্থিত আইয়ুবুর রহমান এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ৭,০১৪ ভোট পেয়ে বিজয়ী হন। আর ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের তামান্না মাহবুব স্মৃতি জয়ী হয়েছেন সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে।
অন্যান্য সম্পাদক পদে বিজয়ীদের তালিকা/
খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক: মোহাম্মদ শাওন
সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: হারেজুল ইসলাম ওরফে হারেস মাতাব্বর
সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক: জিহাদ হোসাইন
দপ্তর সম্পাদক: আবদুল্লাহ আল নোমান
সহদপ্তর সম্পাদক: জান্নাতুল আদন নুসরাত
ছাত্রী কল্যাণ সম্পাদক: নাহিমা আক্তার দ্বীপা
সহছাত্রী কল্যাণ সম্পাদক: জান্নাতুল ফেরদাউস রিতা
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক: মাহবুবুর রহমান
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক: তানভীর আঞ্জুম শোভন
সমাজসেবা ও পরিবেশ সম্পাদক: তাহসিনা রহমান
স্বাস্থ্য সম্পাদক: আফনান হাসান ইমরান
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোনায়েম শরীফ
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক: মেহেদী হাসান সোহান
যোগাযোগ ও আবাসন সম্পাদক: মো. ইসহাক ভূঁঞা
সহযোগাযোগ ও আবাসন সম্পাদক: ওবাইদুল সালমান
আইন ও মানবাধিকার সম্পাদক: ফজলে রাব্বি তৌহিদ
পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মাসুম বিল্লাহ
নির্বাচিত পাঁচ নির্বাহী সদস্য/
জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, আকাশ দাশ, সালমান ফারসী ও সোহানুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনের মন্তব্য/
প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন ফলাফল ঘোষণার সময় বলেন,
“শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী ও ভোটাররা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন।”
৩৫ বছর পর চাকসু নির্বাচন, ৪৪ বছর পর শিবিরের পুনরাবির্ভাব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে। দীর্ঘ ৩৫ বছর পর এবারের ভোট অনুষ্ঠিত হলো।
এদিকে চাকসুর ইতিহাসে সর্বশেষ শিবির জয়লাভ করে ১৯৮১ সালে—তখন ভিপি হন জসিম উদ্দিন সরকার এবং জিএস হন আবদুল গাফফার। চার দশক পর আবারও শিবির-সমর্থিত প্রার্থীরা নেতৃত্বে ফিরলেন।
ভোটের পরিসংখ্যান ও অংশগ্রহণ
মোট ভোটার: ২৭,৫১৬ জন
নারী ভোটার: ১১,১৫৬ জন
ভোটগ্রহণের হার: প্রায় ৭০%
প্রার্থী সংখ্যা: ৯০৮ জন
কেন্দ্রীয় সংসদের ২৬ পদে: ৪১৫ জন
ভিপি পদে: ২৪ জন
জিএস পদে: ২২ জন
এজিএস পদে: ২২ জন
হল ও হোস্টেল পর্যায়ে: ৪৯৩ জন

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net