April 14, 2026, 1:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যার ঘটনায় মামলা, আসামি ২০০ জন ধর্মীয় উত্তেজনার পর কুষ্টিয়ায় বাউল শিল্পীর বাড়িতে পুলিশ মোতায়েন—নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন ভারত থেকে আমদানি করা তেলই আবার ভারতে পাচার—চুয়াডাঙ্গা সীমান্তে ২১২ লিটার ডিজেল জব্দ খুলনা বিভাগে হাম উপসর্গে আক্রান্ত হাজার ছাড়াল, মৃত্যু ১০ কুষ্টিয়া ১১ দলের বিক্ষোভ সমাবেশ, জুলাই সনদ বাস্তবায়ন,জ্বালানি তেলের সংকট দূর করার দাবি কুষ্টিয়ায় পীর হত্যা ও মাজার ভাঙচুর/ গুজব, ক্ষোভ ও বিভক্ত জনমত ধর্ম অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ায় মাজারে হামলা, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে হত্যা ঢাকায় ভারতের মুসলিম কূটনীতিক পাঠানোর আলোচনায় যারা আছেন চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী কুষ্টিয়ার মিরপুরে শ্রেণিকক্ষ থেকে অচেতন উদ্ধার স্কুলছাত্রীর মেডিকেল টেস্টে ধর্ষণের আলামত

কুষ্টিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫, পরিবার প্রতি ক্ষতিপূরণ ঘোষণা জেলা প্রশাসকের

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি অটোরিকশা ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে শহরের ব্যস্ত বাইপাস এলাকায় কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহতদের মধ্যে সিএনজিচালকসহ তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি অটোরিকশাটি শহরের কবুরহাট এলাকা থেকে বাইপাস সড়ক হয়ে গন্তব্যের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি সিএনজিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই সিএনজি চালকসহ তিনজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
নিহতরা হলেন—জাকারিয়া ইসলাম (৩৬), পিতা অজ্ঞাত, চকরাজাপুর, বাঘা, রাজশাহী (সিএনজি চালক), আশরাফুল ইসলাম (২৮), আমিনা খাতুন (৪৮);, কমেলা খাতুন (৫০), শিরিনা খাতুন (২৪)।
আশরাফুল ইসলাম, আমিনা খাতুন, কমেলা খাতুন ও শিরিনা খাতুনের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকায় বলে জানা গেছে।
দুর্ঘটনায় আহতদের প্রথমে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। দুর্ঘটনার পর বাইপাস সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত সিএনজি অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও ট্রাকচালকের নিয়ন্ত্রণ হারানোই দুর্ঘটনার প্রধান কারণ। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে জেলা প্রশাসন নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net