February 27, 2026, 1:22 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা সাত মাসে রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকা: লক্ষ্যভ্রষ্ট এনবিআর, নীতিগত ব্যর্থতায় ইউনুস সরকার কুষ্টিয়ায় এমপির উপস্থিতিতে ‘মরাল পুলিশিং’ বিতর্ক, ঐ পুলিশ কর্মকর্তা ক্লোজড, যা জানা যাচ্ছে

জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরাসরি বাজার তদারকিতে অংশ নিয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি কুষ্টিয়া পৌরবাজারসহ আশপাশের বিভিন্ন মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন।
তদারকিকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য বিভিন্ন পাইকারি ও খুচরা দোকান ঘুরে দেখেন এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে বাজারদর, সরবরাহ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তার এই সরাসরি সম্পৃক্ততা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পরিদর্শনের এক পর্যায়ে মুরগির বাজারে নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজিতে ৫০ টাকা বেশি নেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে বাজারে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের দৃঢ় অবস্থান স্পষ্ট হয়।
সংশ্লিষ্টরা জানান, রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুফতি আমির হামজা বলেন, রমজানে সাধারণ মানুষ যাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধি বা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বাজার তদারকি ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার এ উদ্যোগ চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net