June 30, 2026, 6:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পীর হত্যা/ জামাত ও ইসলামী আন্দোলনের ২ নেতা কারাগারে জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, মোট মামলা রয়েছে ৮৭টি ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড় রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মব সন্ত্রাসে জাতি বিভক্ত, দায় সরকারের: মির্জা ফখরুল

দৈনক কুষ্টিয়া অনলাইন/
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও এর পরবর্তী মব সন্ত্রাসের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মব সন্ত্রাসের মাধ্যমে পুরো জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছে, যার দায় বর্তমান সরকার এড়াতে পারে না।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্ট্যাটাসে মির্জা ফখরুল লেখেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকাহত জাতি যখন তাঁর আত্মার মাগফেরাত কামনা করছে, ঠিক সেই সময়ে দ্য ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ আরও অনেকের ওপর হীন সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এর সম্পূর্ণ দায় নিতে হবে। হাদির হত্যাকারীসহ প্রতিটি মব সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ধারাবাহিক মব সন্ত্রাস পুরো জাতিকে গভীরভাবে বিভক্ত করেছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা বাস্তবায়নে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা।”
এ প্রসঙ্গে তিনি আবারও সব রাজনৈতিক ও সামাজিক পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দায়িত্বশীল আচরণের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশকে অস্থিতিশীলতা থেকে রক্ষা করতে হবে। একই সঙ্গে তিনি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে বিক্ষোভকারীদের একটি অংশ রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। পরে তারা ফার্মগেটে দ্য ডেইলি স্টার ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এ ছাড়া বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ি এবং ছায়ানট ভবনেও ভাঙচুর চালায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net