July 28, 2026, 3:38 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগের অধিকার বনাম জনগণের প্রত্যাশা /সমন্বয় সাধনই সর্বোত্তম পন্থা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নতুন উপ- উপাচার্য ও ট্রেজারার, বিশ্ববিদ্যালয় পরিবারের অভিনন্দন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল, বাড়ছে প্রযুক্তিনির্ভর সেবা গাংনী বাসস্ট্যান্ডে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক অদম্য ইচ্ছাশক্তিকে পুঁজি করে এগিয়ে যাচ্ছেন কুষ্টিয়ার নারী উদ্যোক্তারা ইউনুসের ৭ হাজার নতুন মাল্টিমিলিয়নেয়ার হিসাব, নৈতিক রাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ক্ষমতার সমাজতত্ত্ব স্থানীয় সরকার নির্বাচন/গণতন্ত্রের নতুন পরীক্ষা চলমান প্রকল্পের কাজ সরকারি বিধি অনুসারে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে: ইবি উপাচার্য রাষ্ট্রপতির পদত্যাগ/ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্বে স্পিকার

কুষ্টিয়ায় সড়ক সংস্কার, হাত দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরের মথুরাপুর থেকে জুনিয়াদহ ১৭৬২ মিটার পাকা সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের কারণে এলাকা বাসি বিক্ষোভ প্রদর্শন করেছে।
জানা যায় কয়েকবছর ধরে একেবারে ব্যবহারের অনপযোগী হয়ে যাওয়া সড়কটি কাজ অবশেষে ২০১৯-২০ অর্থ বছরে শুরু হয়। এই সংস্কার কাজ পান টিটু এন্টার প্রাইজ নামক চুয়াডাঙ্গার এক ঠিকাদার প্রতিষ্ঠান। এই সড়ক সংস্কারের ব্যয় ধরা হয় ৬৯,২৭,২৭৬ টাকা।
ঠিকাদার প্রতিষ্ঠান ২৯ ডিসেম্বর ২০১৯ কাজে হাত দেয়। কাজটি শেষ হবার কথা ছিল ১২ মার্চ ২০২০। কিন্তু সময় পার হলেও আজও কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান । পরবর্তিতে নাসির নামে এক ঠিকাদারের কাছে কাজটি ছেড়ে দেয় টিটু এন্টাপ্রাইজ। বর্তমানে নাসির নামের এই লোকটিই কাজটি করছিল।
নাসির তার লোকজন নিয়ে গত শনিবার প্রচন্ড বৃষ্টির মধ্যে কাদা ও পানির মধ্যে তড়ি ঘড়ি করে নি¤œ মানের ইট ও বিটুমিন দিয়ে কাজ শেষ করে। কিন্তু ফলাফল হলো হাত দিলেই সড়কের কারপেটিং উঠে আসছে । অনিয়মের কারনে এলাকার জনগণের মধ্যে খোভের সৃষ্টি হয়।
উপজেলার হোসেনাবাদ কান্দিরপাড়া গ্রামের অংশে হাতের সঙ্গে উঠে আসছে পিচ-পাথরের কার্পেটিং। এ ঘটনা জানতে পেরে ইতিমধ্যেই হোসেনাবাদ স’মিল পাড়া থেকে মথুরাপুর গোহাট পর্যন্ত সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ।
এ বিষয়ে এলাকাবাসী জানান, গত শনিবার এ সড়কে পিচ-পাথরের নতুন কার্পেটিং করা হয়েছে। অথচ এখনই এর এক অংশ ধরে টান দিলে হাতের সঙ্গেই পুরো কার্পেটিং উঠে আসছে। ছোট ছোট ছেলেমেয়েরাই এটা টেনে তুলে ফেলছে।
জানাগেছে, কার্পেটিং করার আগে রাস্তায় বিটুমিন দিতে হয় কিন্তু এখানে কোন বিটুমিন ছাড়াই কার্পেটিং করা হয়েছে। যার করেন পিচ ধরে রাখা যাচ্ছেনা।
এদিকে রাস্তার কাজের অনিয়মের অভিযোগ করায় এলাকার ইয়াদ আলী নামে একজনকে হুুমকি প্রদান করেছে উপজেলা ইঞ্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন । ইিয়াদ জানান এলজিইডির নির্বাহী প্রকেীশলীর কাছে ফোনের মাধ্যমে বৃষ্টির মধ্যে রাস্তার কার্পেটিংয়ের কাজ চলছে দুর্বল সামগ্রী দিয়ে এমন অভিযোগ করেন। উপজেলা ইঞ্জিনিয়ার ও ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজন মটরসাইকেলে এসে বাড়িতে তার বাড়িতে যেয়ে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয় ।

নাসির উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, টিটু তার চাচা সে এবং টিটু এক সাথে কাজ করে। তিনি বলেন যে কাজটির মান নিয়ে কথা উঠেছে তা উপজেলা ইঞ্জিনিয়ার নিজে দাড়িয়ে থেকে কাজ করিয়ে নিচ্ছে।

উপজেলা ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন জোর্যাদ্দার জানান, কাজ ঠিক মত হচ্ছে তার অফিসের লোকজন সব সময় কাজের সাইটে আছে, তবে কোন ত্রুটি হলে ব্যবস্থা নেওয়া হবে।
বৃষ্টির মাঝে কাজ করা যায় কি না এমন প্রশ্নের উত্তরে তিনি জানান বৃষ্টি হলে কখনো কাজ করা সম্ভব নয় । তাহলে কাজ কিভাবে হচ্ছে এই প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি । তবে এলাকাবাসীকে হুমকি দেওয়ার বিষয়ে তিনি জানান, তিনি কোন ব্যক্তিকে হুমকি দেন নি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net