June 17, 2026, 7:49 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ প্রায় সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
জানা গেছে, কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীন পরিচালিত বাসগুলো সকাল থেকে রাস্তায় নামেনি। এতে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে পুরোপুরি বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ গুরুত্বপূর্ণ আন্তঃজেলা রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
হঠাৎ এ কর্মবিরতির কারণে সকাল থেকেই যাত্রীদের দুর্ভোগ বাড়তে থাকে। অনেকে বিকল্প পরিবহন খুঁজতে বাধ্য হচ্ছেন, আবার কেউ কেউ গন্তব্যে পৌঁছাতে পারছেন না।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের এই কর্মবিরতির ঘোষণা দেয় পরিবহন শ্রমিক ইউনিয়ন।
কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক জানান, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে মালিক গ্রুপের বাসের সঙ্গে শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত থাকলেও শ্রমিকরা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাচ্ছেন না। এ নিয়ে মালিক পক্ষের সঙ্গে একাধিক দফা বৈঠক হলেও সমাধান হয়নি। গত ১৫ এপ্রিলের মধ্যে দাবি মেনে নেওয়ার আলটিমেটাম দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মালিক সমিতির শ্রমিকরাও বাস চলাচল বন্ধ রেখেছেন, ফলে জেলার অভ্যন্তরে কোনো বাস ছেড়ে যায়নি।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিক সংগঠন দুটি দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে—মালিকদের মতো শ্রমিকদেরও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া-খুলনা রুটে চালানোর অনুমতি দেওয়া। এসব দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমাধান না হলে এ অচলাবস্থা দীর্ঘায়িত হতে পারে, যা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net