August 25, 2026, 5:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

লোকার্নো ফিল্ম ফেস্টিভালে নির্বাচিত মৌ-রীতি

দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
মর্যাদাপূর্ণ লোকার্নো ফিল্ম ফেস্টিভালে ওপেন ডোরস রিমোট কনসালটেন্সিতে স্ক্রিপ্ট কনসালটেন্সি গ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার তাসমিয়াহ্ আফরিন মৌ ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালেদ রীতি।
তারা যৌথভাবে কনসালটেন্সিতে আবেদন করেন। তাদের যৌথভাবে লেখা ‘কাক’ বা ‘দ্য ক্রোস’ শিরোনামের চিত্রনাট্যটি নির্বাচিত হয়। এই আয়োজনে মেন্টর হিসেবে আছেন মিগায়েল মাচালস্কি।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন তাসমিয়াহ্ আফরিন মৌ।
উল্লেখ্য, চিত্রনাট্য, যৌথ প্রযোজনা ও অর্থায়ন কৌশল, চলচ্চিত্র সম্পাদনা, আন্তর্জাতিক বিতরণ কৌশল এবং আইনি দিক ও চুক্তি— এই পাঁচটি আলাদা বিষয়ে কনসালটেন্সির জন্য পরিচালক ও প্রযোজকেরা আবেদন করতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রজেক্টে গুরুত্ব পাচ্ছে এশিয়ার কিছু দেশ। ফিচার বিভাগে আবেদন করতে পারবে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইনস ও ভিয়েতনাম।
লোকার্নো ওপেন ডোরস কনসালটেন্সির পরের আসরের জন্য আবেদন করা যাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। আগস্টে নির্বাচিতদের নাম ঘোষিত হবে
দৈনিক কুষ্টিয়া বিনোদন ডেস্ক/
মর্যাদাপূর্ণ লোকার্নো ফিল্ম ফেস্টিভালে ওপেন ডোরস রিমোট কনসালটেন্সিতে স্ক্রিপ্ট কনসালটেন্সি গ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার তাসমিয়াহ্ আফরিন মৌ ও চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালেদ রীতি।
তারা যৌথভাবে কনসালটেন্সিতে আবেদন করেন। তাদের যৌথভাবে লেখা ‘কাক’ বা ‘দ্য ক্রোস’ শিরোনামের চিত্রনাট্যটি নির্বাচিত হয়। এই আয়োজনে মেন্টর হিসেবে আছেন মিগায়েল মাচালস্কি।
চলচ্চিত্রটি পরিচালনা করবেন তাসমিয়াহ্ আফরিন মৌ।
উল্লেখ্য, চিত্রনাট্য, যৌথ প্রযোজনা ও অর্থায়ন কৌশল, চলচ্চিত্র সম্পাদনা, আন্তর্জাতিক বিতরণ কৌশল এবং আইনি দিক ও চুক্তি— এই পাঁচটি আলাদা বিষয়ে কনসালটেন্সির জন্য পরিচালক ও প্রযোজকেরা আবেদন করতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রজেক্টে গুরুত্ব পাচ্ছে এশিয়ার কিছু দেশ। ফিচার বিভাগে আবেদন করতে পারবে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ফিলিপাইনস ও ভিয়েতনাম।
লোকার্নো ওপেন ডোরস কনসালটেন্সির পরের আসরের জন্য আবেদন করা যাবে সোমবার থেকে বুধবার পর্যন্ত। আগস্টে নির্বাচিতদের নাম ঘোষিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net