July 6, 2026, 7:59 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসকের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান তিন দশকে ১১–১২ লাখ গাছের চারা রোপণ ও বিতরণ, পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন বাউল নির্যাতন ও হাইকোর্টের বার্তা/ রাষ্ট্র কি এবার তার সাংবিধানিক দায়িত্ব পালন করবে? রূপপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু ট্যারিফ অনির্ধারিত, গ্রিড প্রস্তুতি কতদুর সুশাসন চর্চা থেকে অবিচল আস্থা/ব্র্যাক ব্যাংক যেভাবে দেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হলো চুয়াডাঙ্গায় উন্মুক্ত দরপত্র ছাড়াই এডিপির ১৮ প্রকল্পের কার্যাদেশ দেশের বিস্তীর্ণ কৃষিজমিতে জৈব পদার্থের ঘাটতি/টেকসই কৃষি ও খাদ্যনিরাপত্তায় উদ্বেগ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি/ মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের মব সংস্কৃতির উত্থান: অনির্বাচিত সরকারের উত্তরাধিকার, নির্বাচিত সরকারের চ্যালেঞ্জ

জেলা প্রশাসকের উদ্যোগে বই পড়া প্রতিযোগিতার উদ্বোধন, পাঠাভ্যাস গড়ে তোলার আহ্বান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেছেন, বই জ্ঞানের প্রদীপ। বই পড়ার কোনো বিকল্প নেই। যে যত বেশি বই পড়বে, সে তত বেশি আলোকিত হবে। একটি বই শুধু তথ্য দেয় না, বরং একজন মানুষের চিন্তাশক্তি, মূল্যবোধ ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তুলতে ‘বই পড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া’র আয়োজনে, বিদ্যালয়টির হল রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা।
তিনি আরও বলেন, “বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশ ঘটে। একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের সাহিত্য, বিজ্ঞান, ভাষা ও অন্যান্য সৃষ্টিশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া অত্যন্ত জরুরি। একটি পাঠাভ্যাসসম্পন্ন প্রজন্মই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবে।”
জেলা প্রশাসক বলেন, “বই মানুষের মনকে প্রশান্ত রাখে, ইতিবাচক চিন্তার বিকাশ ঘটায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তাই শিক্ষার্থীদের অবসর সময়ের একটি বড় অংশ বই পড়ার জন্য ব্যয় করা উচিত। পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
তিনি জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে বই পড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সৃজনশীল কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে এবং তারা জ্ঞানভিত্তিক, মানবিক ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net