October 11, 2026, 8:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

কুষ্টিয়া কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি খোকসার আরিফুলের মৃত্যু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়া জেলা কারাগারে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে কারাগারের ভেতরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহত আরিফুল ইসলাম (২৮) কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের রাজীনাথপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি ২০১৯ সাল থেকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হিসেবে কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আরিফুল বুকে ব্যথার কথা জানালে তাৎক্ষণিকভাবে তাকে কারাগার থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম বলেন, ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
কারা সূত্রে জানা গেছে, কারাগারে কোনো বন্দির অস্বাভাবিক মৃত্যু হলে প্রচলিত বিধি অনুযায়ী ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ঘটনায়ও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net