October 11, 2026, 8:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মোট ২১ লাখ ৬ হাজার ৫৭৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, গত ৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিটে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা বটতলা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ২৬ হাজার ২৫০ টাকা।
একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় শেওড়াতলা বিওপির আওতাধীন শেওড়াতলা মাঠে পরিচালিত অভিযানে ১০ বোতল ভারতীয় মদ, ৪০০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা।
এরপর ৯ জুলাই রাত ১২টা ২০ মিনিটে চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চল্লিশপাড়া মাঠে অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ, ৯৯০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৮৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৪ লাখ ৭৬ হাজার ১৭৫ টাকা।
একই দিন রাত ১টা ৫০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির আওতাধীন মোহাম্মদপুর কলাবাগান মাঠে পরিচালিত অভিযানে ১ দশমিক ৩ কেজি ভারতীয় গাঁজা, ৯৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৫০০টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৪২ হাজার ৫৫০ টাকা।
এছাড়া রাত ১২টা ১০ মিনিটে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠে অভিযান চালিয়ে ১ হাজার ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১২০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৬ লাখ ৬ হাজার ৬০০ টাকা।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া সব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net