September 9, 2026, 5:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার

আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত আগস্ট মাসে প্রায় ৩৪৮ কোটি টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মোট মূল্য ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, আগস্ট মাসে জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ১ হাজার ৮৮৭ মিটার থান কাপড়, ৫ হাজার ৮৫১টি ইমিটেশন গহনা এবং ৬ লাখ ৬ হাজার ২৪১টি কসমেটিকস সামগ্রী।
এ ছাড়া ১০ লাখ ৪০ হাজার ১৯৬ পিস আতশবাজি, ৪ হাজার ৭১১ ঘনফুট কাঠ, ১ লাখ ৪ হাজার ৪৯৪ কেজি কয়লা, ৮ হাজার ৬২৮ ঘনফুট বালু, ১৭ হাজার ১৩০ কেজি চা পাতা, ৮ হাজার ৭১৫ কেজি সুপারি, ৪১৮টি মোবাইল ফোন, ৭ হাজার ৮৪৮টি মোবাইল ডিসপ্লে ও ৩৪ হাজার ১১১টি মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়।
খাদ্য ও কৃষিপণ্যের মধ্যে ৫৬ হাজার ৬২২ কেজি জিরা, ১৮ হাজার ৯৬০ কেজি রসুন, ১৩১ কেজি এলাচ, ৭ হাজার ৯৭২ কেজি চিনি এবং ৩৪ হাজার ৫৭ কেজি সার জব্দ করা হয়েছে। পাশাপাশি ১ লাখ ৮০ হাজার পিস চিংড়ি মাছের পোনা, ১১ হাজার ৪৫১ কেজি কারেন্ট জাল, বিভিন্ন ধরনের বীজ, কীটনাশক, ভোজ্য ও জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্য জব্দ করে বিজিবি।
অভিযানে বিভিন্ন ধরনের যানবাহনও জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১৪টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১০টি পিকআপ, ৬টি প্রাইভেটকার, ৩টি ট্রলি, ৬১টি সিএনজি/ইজিবাইক/অটোরিকশা/ঠেলাগাড়ি, ৯১টি মোটরসাইকেল, ৮৩টি বাইসাইকেল/ভ্যান এবং ৯৭টি নৌকা।
বিপুল পরিমাণ মাদক জব্দ
চোরাচালান পণ্যের পাশাপাশি আগস্ট মাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ৩৪৫ লিটার বাংলা মদ এবং ১ হাজার ৭৫৬ ক্যান বিয়ার।
এ ছাড়া ১ হাজার ৮৬৩ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২ লাখ ২৮ হাজার ৩৯টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ২২ হাজার ৬টি বিভিন্ন ধরনের সিরাপ, ১০ হাজার ৬৪৩ পিস অন্যান্য ট্যাবলেট এবং ১ লাখ ২৬ হাজার ৬৬১ প্যাকেট বিড়ি ও সিগারেট জব্দ করা হয়েছে।
আটক ৪৫১ জন/
বিজিবি জানায়, সীমান্তে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ। পাশাপাশি ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ এবং অন্যান্য চোরাচালান সামগ্রীও জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net