October 13, 2026, 4:12 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

মেহেরপুরে পরিচয় গোপন করে নমুনা পরীক্ষা, পজিটিভ জেনেই পলাতক

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, মেহেরপুর/
মেহেরপুরে পরিচয় গোপন করে নমুনা পরীক্ষা দেয়া এক ব্যক্তি ফলাফল পজিটিভ জেনেই পলায়ন করেছে বাড়ি থেকে। তার নাম রেজাউল হক, ৫০। বাড়ি জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান রেজাউল পরিচয় গোপন করে মেহেরপুর ফিন টাওয়ার ঠিকানা দিয়ে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। রবিবার রাতে তার করোনা পজিটিভ আসে সোমবার (২২ জুন) ভোরে তিনি বাড়ি থেকে পালিয়ে যান
ওসি ওবাইদুর রহমান জানান, রেজাউল বাড়ি থেকে পালিয়ে গেছে এমন সংবাদ পেয়ে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়। সেখানে তাকে পাওয়া যায়নি। তার কর্মস্থল পাবনার চাটমোহর এলাকাসহ বিভিন্ন স্থানে তার সন্ধান করা হচ্ছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. রিয়াজুল আলম জানান, রেজাউল বাড়ি থেকে পালিয়ে গেছে এমন সংবাদ পেয়ে তিনিসহ স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে গিয়ে খোঁজ নেন। করোনা আক্রান্ত রেজাউল ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এমন সংবাদ পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, সেখানে রেজাউল নামের কেউ ভর্তি হয়নি। তবে অন্য কোনও হাসপাতালে ভর্তি হয়েছে কিনা তা সন্ধান করা হচ্ছে।
রেজাউলের স্ত্রী পাবনা জেলার চাটমোহর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত হালিমা খাতুন জানান, তার স্বামী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাড়ি থেকে কেন ঢাকায় গেলো এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেজাউল তাকে জানিয়েছেন ঢাকায় কাজ রয়েছে তাই চলে গেছেন।
স্থানীয়রা জানান, অটোবাইকে চড়ে ভোর ৫টায় মুখে গামছা বেঁধে একটি বাসে উঠেছে রেজাউল। এ ঘটনায় অটোচালক লিটন আলী ও তার পরিবারের সদস্যদের লকডাউন করে রেখেছে প্রশাসন।
লিটন পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের জানিয়েছে, রেজাউলের বাবা মিথ্যা তথ্য দিয়ে তার অটোবাইক ভাড়া করেছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net