October 2, 2026, 12:10 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫ রুপপুর/১৬ এমপিএস’র পরীক্ষা সফল, পরবর্তী পরীক্ষায় নিশ্চিত হতে পারে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় কুষ্টিয়ায় মাঠে খড় দিয়ে ঢেকে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জেলা হাসপাতালে ১০টি, মেডিকেল কলেজে ৫০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

Oplus_16908288

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মোস্তফা ওরফে ‘টেংগর’ (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ইকুড়ি গ্রামে পটল ও আজা মেম্বর গ্রুপের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চড়ইকুড়ি গ্রামে পটল ও আজা মেম্বর গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধ নিরসনে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাকবিতণ্ডার পর দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি গুলিবর্ষণের ঘটনাও ঘটে।
সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের গোলাম মোস্তফা ওরফে টেংগর ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় সূত্রের দাবি, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
,
কুষ্টিয়া

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net