October 30, 2026, 8:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩

দৈনিক কুষ্টিয়া অনলাইন /

পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজসংলগ্ন সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বিলে থাকা কয়েকজন মাছ ধরার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী মাচাংঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ওপর বজ্রপাত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় পান।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে তারা পলিথিন দিয়ে তৈরি ঐ অস্থায়ী ঘরে আশ্রয় নেন। ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতদের সবাই কিশোর ও তরুণ বয়সী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বজ্রপাতে ছয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বিকেলের দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

আহত তিনজনকে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পরিচয় শনাক্তের কাজ চলছে//

ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। প্রাথমিকভাবে নিহতদের বয়স ও পরিচয় সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধির দেওয়া তথ্য পাওয়া গেলেও তাদের নাম-পরিচয় নিশ্চিত করে প্রকাশের মতো তথ্য এখনো পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net