October 30, 2026, 10:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৩ রেল নিয়ে কথিত যশোর অঞ্চলের ছয় দফা আঞ্চলিক ভারসাম্যহীন, পদ্মা সেতুর সুবিধা কি শুধু যশোরের জন্য? রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোট ও ডা. মানিকের যুগপৎ উদ্যোগ মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ আটক ৮ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুটি প্যাকেজ পেল ভারতীয় এলঅ্যান্ডটি পদ্মার চরে কাকন-কালু পক্ষের গোলাগুলি, শতাধিক গুলির শব্দ শোনার দাবি জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবী সহ দুই আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

সামাজিক জোট, কুষ্টিয়ার সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন এর ২য় দিনে আমলাপাড়া এলাকার সুইচ গেট এবং পূণ্যবাবুর ঘাট এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় হোমিওপ্যাথ ডাক্তার আমিনুল ইসলামের শনিবার ডেঙ্গু প্রতিরোধে ফ্রী ঔষধ বিতরণ কর্মসূচিতে এলাকাবাসীকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য যে,  সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমানের নেতৃত্বে ও সমন্বয়ক অ্যাডভোকেট মো: মুহাইমিনুর রহমান পললের নির্দেশনায়, বর্তমানে ডেঙ্গুর হটস্পট খ্যাত গড়াই নদীর চর এলাকায় সচেতনা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয় গতকাল ২৯ শে অক্টোবর ২০২৬ ইং, আগামী রবিবার থেকে শহরব্যাপী মাইকিং ও উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন আয়োজনের প্রস্তুতি চলছে, জানায় জোটের নেতৃবৃন্দ।

সম্মিলিত সামাজিক জোটের সহ সমন্বয়ক ও স্বপ্ন প্রয়াস যুব সংস্থায় সভাপতি সভাপতি সাদিক হাসান রহিদ এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন কালপুরুষ এর সহ প্রতিষ্ঠাতা মিনহাজ উদ্দিন শিমুল ও কোরবান শেখ হিল্লোল, সদস্য সিফাত নূর, নেক্সট জেনারেশন ইয়ুথ অ্যালায়েন্স এর প্রতিষ্ঠাতা ফয়সাল পারভেজ, সাঁতারু কানাই লাল স্মৃতি পাঠাগার এর সাধারণ সম্পাদক কাজল শর্মা, কুষ্টিয়া নারী উদ্যোক্তার প্রতিষ্ঠাতা মো: খাইরুল বাশার তৌহিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সংগঠক এনামুল রহমান রাব্বী, কুষ্টিয়া ব্লাড ডোনার্স ক্লাব ২.০ এর সভাপতি এনামুল হক, সুপ্তহাসির সংগঠক জীবন আহমেদ ও সুমাইয়া রহমান, ব্রাইট ফিউচার এসোসিয়েশনের সভাপতি তালহা যুবায়ের সায়েম, সাধারণ সম্পাদক মো: মাহফুজ উল আলম, সেফ খাজানগর ফাউন্ডেশনের সংগঠক শেখ সিহাব ও আল রোহানসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net