November 8, 2026, 6:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য প্রাথমিক শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা: বরাদ্দের অঙ্ক নয়, শিক্ষার মানই হোক সাফল্যের মাপকাঠি ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ার চার প্রতিবেশীর চেয়ে বাংলাদেশে এলপিজির দাম বেশি দ্বিতীয় পদ্মা সেতু: বৈরী স্রোত পেরিয়ে তৈরি করবে আরেক বদলে যাওয়া বাংলাদেশ এলপিজির দাম সমন্বয় হোক, কিন্তু মানুষের জীবনকে অসমন্বিত রেখে নয় ২৮ বছরের ছাত্ররাজনীতি, ছেলের এইচএসসি পাসের পোস্ট ঘিরে আলোচনা; বিলুপ্ত চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি

শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ

দৈনিক কুষ্টিয়া অনলাইন /
কুষ্টিয়া শহরের ডেঙ্গুর হটস্পট জোন হিসেবে পরিচিত থানাপাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

আজ ৮ নভেম্বর, ২০২৬ ইং, রোজ রবিবার, সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনের অংশ হিসেবে শহরের থানাপাড়া এলাকার অন্তর্ভুক্ত চর থানাপাড়া, চর আমলাপাড়া ও বাঁধসংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুতে আক্রান্ত হলে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

স্বনামধন্য জাতীয় সংগঠন ভলেন্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম, কুষ্টিয়া জেলা শাখার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির (VDF) সভাপতি রায়ানা তাবাসসুম, মো. আশিবুল ইসলাম তপু, রিফাত পারভেজ, মোছা. খুরশিদা আলম, অহিদা জামান হিমি, তাবাসসুম, মেহেদী হাসানসহ প্রমুখ।

উল্লেখ্য, সম্মিলিত সামাজিক জোটের নেতৃত্বে গত ২৮ অক্টোবর, ২০২৬ ইং তারিখ থেকে কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় লিফলেট বিতরণের পাশাপাশি মানুষ মানুষের জন্য সংগঠনের সৌজন্যে কীটনাশক স্প্রে ও হোমিওপ্যাথিক ওষুধ বিতরণ করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে গৃহীত এ মাসব্যাপী কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net