November 12, 2026, 11:04 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত/ অভিযুক্ত ইমন সদর উপজেলার পাটিকাবাড়ি থেকে আটক স্কুল ড্রেসের আড়ালে : যে কৈশোর নিরাপদ নয়, সে সমাজও নিরাপদ নয় কুষ্টিয়ায় স্কুল ছাত্রী ছুরিকাহত, ছুরিকাঘাতকারী নিজেও ছাত্র শহরের ডেঙ্গুর হটস্পট জোনে সচেতনতামূলক লিফলেট বিতরণ গ্রাম আছে, গ্রাম পুলিশও আছে; এবার গ্রামে পুলিশিং প্রতিষ্ঠিত হোক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস/ ইতিহাসের বাঁকবদল ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের উত্থান শহীদ জিয়ার প্রতিষ্ঠাকালীন লক্ষ্য ও আদর্শে ইসলামী বিশ্ববিদ্যালয়কে পুনঃপ্রতিষ্ঠায় কাজ চলছে: উপাচার্য

খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ার খোকসায় হাসপাতাল গেট এলাকায় একটি ফার্মেসির ভেতরে ঢুকে মো. ফরহাদ সরদার (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে পালিয়ে যায়। আহত ব্যবসায়ীকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফরহাদ সরদার খোকসা কালীবাড়ি এলাকার আঃ রহমানের ছেলে। তিনি হাসপাতাল গেটসংলগ্ন সরদার ফার্মেসির ব্যবসা পরিচালনা করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে ১০-১২ জন মুখোশধারী ব্যক্তি হাসুয়া ও বেকিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সরদার ফার্মেসির ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ফরহাদ সরদারের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয় লোকজন ও আশপাশের দোকানিরা রক্তাক্ত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ফরহাদের সুচিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে জোরালো চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net