August 24, 2026, 3:15 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক শামসুজ্জামান খান।
রবিবার (২৮ জুন) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন শামসুজ্জামান খান। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।
এর আগে ২০১২ সাল থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেছেন ড. আনিসুজ্জামান। সবশেষ ২৯ জানুয়ারি ২০২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত তিন বছর সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ পেয়েছিলেন আনিসুজ্জামান। গত ১৪ মে আনিসুজ্জামান প্রয়াত হন।
সদ্য প্রয়াত আনিসুজ্জামানের স্থলাভিষিক্ত করা হয়েছে শামসুজ্জামান খানকে। এর আগে ১০ বছর শামসুজ্জামান খান বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net