April 18, 2026, 12:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি

সরকারি স্কুলে ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

সরকারী মাধ্যমিক স্কুলে ভর্তিতে নীতিমালা সংশোধন হয়েছে। ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য বয়স হতে হবে ছয় বছর প্লাস। প্রথম শ্রেণিতে লটারি ও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হবে। ভর্তির ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। এছাড়া এলাকা কোটা ৪০ সহ অন্যান্য কোটা বহাল রাখা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, ঢাকা মহানগরীর স্কুল পার্শ্ববর্তী শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ এলাকা কোটা রেখে অবশিষ্ট ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ২ শতাংশ প্রতিবন্ধী, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্ত-কর্মচারী এবং শিক্ষক-কর্মচারীর সন্তানের জন্য ২ শতাংশ কোটা নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য শিক্ষাবর্ষ শুরুর আগে নির্ধারিত কমিটিকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সভা করে পরীক্ষার সময় নির্ধারণ করতে বলা হয়েছে।

নীতিমালায় শিক্ষার্থীর বয়স, ভর্তি পরীক্ষার তারিখ ও সময় নির্ধারণ, ভর্তি পরীক্ষার পদ্ধতি, বিদ্যালয়সমূহ ক্লাস্টার বিভক্তিকরণ, ভর্তির আবেদন ফরম, উত্তরপত্র মূল্যায়নসহ ফলাফল তৈরির বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়েছে।

বিদ্যালয়গুলোর অবস্থান, শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা বিবেচনা করে পরীক্ষা কমিটি বিদ্যালয়গুলোকে বিভিন্ন ক্লাস্টারে বিভক্ত করতে পারবে। শিক্ষার্থীরা আবেদন ফরমে পছন্দক্রম উল্লেখ করে দেবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net