July 23, 2026, 4:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

দৌলতপুরে মাস্ক ব্যবহার না করায় ১২ জনের অর্থদণ্ড

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/

কুষ্টিয়ার দৌলতপুরে মুখে মাস্ক ব্যবহার না করায় দায়ে পৃথক ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২ জনকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কল্যানপুর বাজারে অভিযান চালিয়ে করোনা স্বাস্থ্য বিধি না মেনে মুখে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৮৬০ সালের দ: বি: ২৬৯ ধারায় (সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রন ও নির্মূল আইন) ১২ জনকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী। এরমধ্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ৭টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা এবং দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর আলী ৫টি মামলায় ৫ হাজার টাকা অর্থদন্ড করেন। একইসাথে সরকারী নির্দেশনা অনুযায়ী শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সতর্ক করা হয় এবং করোনা স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নির্দেশনা ও পরামর্শ দেওয়ার পাশাপাশি আদালতের অভিযান চলমান রাখার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net