July 23, 2026, 6:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসের পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ: ২২টি ডাস্টবিন স্থাপন এক মুক্তিযোদ্ধার রাজনৈতিক বৈপরীত্য/গাজী নজরুলের উত্থান, বিতর্ক ও শেষ পরিণতি ভালো ফলন, সন্তোষজনক দামে চাঙা পশ্চিমাঞ্চলের পাটের বাজার কুষ্টিয়ায় মাদ্রাসায় ঘুমিয়ে থাকা শিশুকে বলাৎকার/ হুজুর বলল ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ ইবি উপাচার্যের সঙ্গে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের সৌজন্য সাক্ষাৎ যশোর-বেনাপোল ডাবল রেললাইন প্রকল্প/আমদানি-রপ্তানি ও বাংলাদেশ-ভারত রেল যোগাযোগে নতুন গতি প্রত্যাশা নারীর সঙ্গে জামাত এমপির ভাইরাল ভিডিও বিতর্ক: কী বলছে ফ্যাক্ট-চেক, কী বলছে জামায়াত শিক্ষা শুধু সনদ অর্জনের বিষয় নয়, সক্ষমতা তৈরীর উপায় : ইবি উপাচার্য প্রশাসনের রাজনীতিকরণ: রাষ্ট্রের নীরব ক্ষয়, গণতন্ত্রের দীর্ঘমেয়াদি সংকট স্পেনের বিশ্বজয়, আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ: বিশ্বফুটবলের নতুন যুগের সূচনা

কুমারখালী পৌর নির্বাচন: কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হারুন অর রশিদ

কে এম আর শাহীন/

কুমারখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডে আর কোন প্রার্থী না থাকায় কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হারুন। এছাড়া ৬ নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও আব্দুল সালাম নামে এক প্রার্থী হলফনামায় স্বাক্ষর না করায় তার মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার আবু আনছার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আরও জানান ৫ নং ওয়ার্ডে রবিউল নামে এক প্রার্থীয় মনোনয়নপত্র বাতিল করেছে এবং ২ নং ওয়ার্ডে হেলাল উদ্দিন নামে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর না করার কারণে। কুমারখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা এবং যাচাই-বাছাই করে ২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মোঃ সামসুজ্জামান অরুন ও বিএনপি প্রার্থী আনিছুর রহমান লালু বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও বাকি ৮টি ওয়ার্ডে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে কুমারখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net