August 25, 2026, 12:24 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

৬৪ জেলায় নদী-খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদে নামছে পানিসম্পদ মন্ত্রণালয়

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
দ্বিতীয় দফায় নদী-খাল ও জলাশয়ের অবৈধ দখল উচ্ছেদে নামছে পানিসম্পদ মন্ত্রণালয়। বিষয়টি দেশের সব জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের সঙ্গে ভার্চুয়াল মিটিং করে বিষয়টি জানিয়ে দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
সচিব বলেন, এখন পর্যন্ত আমরা ২৩ হাজার ৮০২টি স্থাপনা উচ্ছেদ করেছি, সম্পদের হিসাবে যার পরিমাণ ১ হাজার ২৭ একর। মহামারী করোনাভাইরাসের কারণে আমাদের উচ্ছেদ অভিযান বন্ধ ছিল। দ্রুতই আবার আমরা অভিযানে নামছি।
সচিব বলেন, সারা দেশে নদী-খাল ও জলাশয়ের অবৈধ দখলদারদের তালিকা আমাদের হাতে আছে। সে তালিকা ধরেই প্রথমবারের মতো এবারো অভিযান পরিচালনা করা হবে।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম ওয়াহিদ উদ্দিন চৌধুরী এবং ৬৪ জেলার ছোট নদী খাল পুনর্খনন প্রকল্প পরিচালক আসফুদ্দৌলা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net