September 10, 2026, 10:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক মিরপুরে টাপেন্টাডলের বড় চালানসহ গ্রেপ্তার ১ শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত কর্মঘণ্টা নিশ্চিতের আহ্বান ভাইস চ্যান্সেলরের

রাবি প্রেসক্লাবের নতুন সভাপতি শাকিল, সম্পাদক সুমন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, রাবি/
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন রাবি প্রেসক্লাবের ৩১তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ভোরের ডাক ও জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান শাকিল ও সাধারণ সম্পাদক পদে দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এর সোহানুর রহমান সুমন নির্বাচিত হয়েছেন।
শনিবার বেলা ২টায় প্রেসক্লাব কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রেসক্লাবের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বেলাল হোসাইন বিপ্লব (ডেইলি ইন্ডাস্ট্রি), আবু বকর অন্তু (দৈনিক আমাদের অর্থনীতি), যুগ্ম সম্পাদক আবু সাঈদ সজল (দৈনিক শেয়ার বিজ), কোষাধ্যক্ষ কামরুল হাসান অভি (দৈনিক মানবকন্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আর মামুন (টাইমস অব বাংলাদেশ), ক্রীড়া সম্পাদক মেশকাত মিশু (ঢাকা পোস্ট/ দি ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (ঢাকা টাইমস), প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌশিক তুহিন (আমাদের রাজশাহী), কার্যনির্বাহী সদস্য- শোয়াইব শুভ (দৈনিক নতুন প্রভাত), আসিক আদনান (রাজশাহী সংবাদ), জুবায়ের জামিল (দৈনিক প্রতিদিনের সংবাদ)।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. রেজাউল করিম বকসী প্রমুখ।
নতুন কমিটিকে বিশ^বিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শুভেচ্ছা জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net