April 24, 2026, 2:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

জাতির পিতার মাজারে কুষ্টিয়া নাগরিক কমিটির শ্রদ্ধা নিবেদন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সদ্য গঠিত কুষ্টিয়া নাগরিক কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে। শনিবার কমিটির কার্যনিবার্হী পষদের একটি দল বঙ্গবন্ধুর মাজারে পুস্পমাল্য অপর্ণ করে সেখানে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এই দলের নেতৃত্ব দেন নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বিএমএ কুষ্টিয়ার সভাপতি ও বিএমডিসির কাউন্সিলর প্রফেসর ডাঃ এসএম মুসতানজিদ ও সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের নির্বাহী পরিচালক সামসুল ওয়াসে এবং ট্রেজারার হিসেবে দিশা’র নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল (অবঃ) প্রফেসর ডাঃ মোঃ শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ আনসার আলী খান, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, ঢাকা আরমা গ্রæপের চেয়ারম্যার মোঃ আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, ঢাকা গাজিপুর মীক সুয়েটার এন্ড ফ্যাসান লিঃ ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান ও বর্ষা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা সন্টু।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net