March 4, 2026, 12:26 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

শিক্ষা ও স্বাস্থ্যকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না

শিক্ষা ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয় করা যাবে না। সম্প্রতি প্রকাশিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকাতে এ কথা বলা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
নির্দেশিকার ৮.৫ উপ-ধারাতে বলা হয়েছে, ‘সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রয়ের জন্য কোন ট্রেড লাইসেন্স প্রদান না করা।’
এছাড়া ৮.৬ উপধারাতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের আশেপাশে ব্যতিত অন্যান্য স্থানে জনসংখ্যার ঘনত্ব ও চাহিদা বিবেচনা করে তামাকজাত দ্রব্য বিক্রয় কেন্দ্রের ট্রেড লাইসেন্স প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত হবে।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এমপি নির্দেশিকায় বলেন, তামাক বিপণন এবং ব্যবহারের কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব বলে আমি মনে করি। এক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ রয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার জনস্বাস্থ্য, অর্থনীতি ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে এদেশের জনগণকে রক্ষার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগসহ সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ, বেসরকারী সংস্থা, মিডিয়া, সুশীল সমাজের প্রতিনিধি’র সমন্বিত কার্যকর অংশগ্রহণ প্রয়োজন। নির্দেশিকাটি স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল প্রতিষ্ঠানের জন্য প্রয়োগযোগ্য হবে বলে তিনি জানান।
এদিকে নির্দেশিকায় বলা হয়েছে- একটি ট্রেড লাইসেন্স গ্রহণকারী ব্যক্তি/ প্রতিষ্ঠান একটি জায়গায় ব্যবসা পরিচালনা করতে পারবে। একাধিক জায়গার/ দোকানের জন্য পৃথক ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হবে এবং কোন ডিপার্টমেন্টাল স্টোর, খাবারের দোকান, মুদি দোকান ও রেস্তোরাঁতে তামাকজাত দ্রব্য বিক্রয়ের লাইসেন্স প্রদান না করা। হোল্ডিং নম্বর ব্যতীত কোন প্রকার তামাকজাত দ্রব্য বিক্রয় কেন্দ্রকে লাইসেন্স প্রদান না করা। (৮.৩ ও ৮.৪ উপধারা)
এছাড়া ৮.১০ উপধারাতে বলা হয়েছে, তামাকজাত দ্রব্য প্রস্তুত হয় এমন চুল্লি বা কারখানাকেও ট্রেড লাইসেন্সের আওতায় আনতে হবে এবং সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসসূহের আশেপাশে ১০০ মিটারের মধ্যে কোন প্রকার চুল্লি বা কারখানাকে ট্রেড লাইসেন্স প্রদান করা যাবে না।
উল্লেখ্য, ঢাকা আহ্ছানিয়া মিশন বিভিন্ন লজিস্টিক সহায়তা প্রদান করে নির্দেশিকা প্রণয়নে বিশেষভাবে সহযোগিতা করেছে বলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা বইয়ের মুখবন্ধতে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পানি সরবরাহ অণুবিভাগের অতিরিক্তি সচিব মুহম্মদ ইব্রাহিম। এই নির্দেশিকাটি বাংলাদেশে ধূমপান এবং তামাকজাত দ্রব্যের ব্যবহার হ্রাস এবং নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশনায় এটিও বলা হয়েছে যে, যদি কেউ এ সকল নির্দেশনা ও তামাক নিয়ন্ত্রণ আইন প্রতিপালনে ব্যর্থ হয় তবে তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে। নির্দেশিকার আলোকে এবার শিক্ষা ও স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের আশেপাশে তামাকজাত দ্রব্যের বিক্রয় বন্ধ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net