August 25, 2026, 12:51 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

সমকাল সুহৃদ সমাবেশ ও ঝিনাইদহ ক্যাডেট একাডেমীর আয়োজনে চিত্রাংকন ও কুইজ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমকাল সুহৃদ সমাবেশ ও ঝিনাইদহ ক্যাডেট একাডেমী আয়োজিত কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. শেখ রেজাউল করিম।

সমকাল সুহৃদ সমাবেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও ঝিনাইদহ ক্যাডেট একাডেমীর পরিচালক মোঃ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল করিম, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া ডিবির ইন্সপেক্টর এসএম আশরাফুল আলম, আর্টের শিক্ষক ও প্রতিযোগিতার বিচারক নুর আলম ইউনুস, সাংবাদিক নুরুল ইসলাম সুরুজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমকালের জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা।
কুইজ প্রতিযোগিতা বিজয়ী হন জিসান মাহদুদ, ত্বহা জামান, আব্দুর রহিম, শাওন হোসেন ও রাতুল আর রাফিন। এছাড়া চিত্রাংকন প্রতিযোগিতা ৫জন সেরা হলেও পুরস্কার দেয়া হয় ১০ প্রতিযোগিকে। বিজয়ীরা হলেন শ্রাবনা হক হিয়া, আবরার ইয়াসির তানজীম, কাজী মাহদিয়া রহমান, আহসানা রহমান সুকৃতি, লামিয়া বাশার, আসমিত, রিয়াদুল ইসলাম, মুনতাহা রিফা, মাহফুজা আনজুম অন্তরা ও জিসান মাহমুদ।
আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বই ও মেডেল তুলে দেন। প্রায় অর্ধশত শিক্ষাথী অংশ নেন এ আয়োজনে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net