June 13, 2026, 6:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ পানিসম্পদ মন্ত্রণালয়ের বাজেট কমলেও এগোচ্ছে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’, বাস্তবায়ন হবে ৭ বছরে শপিংমল ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সূচি ঘোষণা চিকিৎসা-সেবা-বাণিজ্য/ আদ-দীন বিতর্ক প্রশ্ন তুলছে স্বাস্থ্যসেবার বাজারে রোগীর অবস্থান কোথায়? ঝিনাইদহ/যখন একটি স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই ‘গুরুতর অসুস্থ’ হয়ে পড়ে! ইউনূস সরকারের সময়কার অধ্যায় পেরিয়ে নতুন সম্পর্কের দিকে ঢাকা-দিল্লি : তথ্য উপদেষ্টা

সাত দিনে নতুন করোনা আক্রান্ত হয়েছে ১জন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/  

কুষ্টিয়ায় গত সাত দিনে নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি নতুন একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে থাকা দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় সেখানে এখন একজন রোগী অবশিষ্ট আছেন ১জন। আর হোম আইসোলেশন এ আছেন তিন জন রোগী। সব মিলিয়ে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন চারজন। এই হিসেব কুষ্টিয়া জেলা প্রশাসনের।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব এর বরাত দিয়ে জেলা প্রশাসন অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিদিন করোনাভাইরাস সংক্রান্ত আপডেট তথ্য প্রেস বিজ্ঞপ্তি আকারে দিয়ে থাকেন। সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অবশিষ্ট করোনা রোগী ছিল ১০ জন। সেদিন নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। পরদিন ১৮ ফেব্রুয়ারি একজন নতুন করোনা আক্রান্ত হন, তবে এই দিন সুস্থ হন দুইজন। এতে অবশিষ্ট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসে ৯ জনে। ১৯ ফেব্রুয়ারি নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি, সুস্থ হন দুইজন। অবশিষ্ট করোনা রোগীর সংখ্যা কমে আসে ৭-এ। এই ৭ জনের মধ্যে ২ জন ছিলেন হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে, বাকি পাঁচজন নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। ১৯ ফেব্রুয়ারির এ হিসেব অপরিবর্তিত ছিল গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই ৪ দিনে নতুন করে কেউ করোনা আক্রান্ত যেমন হয়নি, তেমনি কেউ সুস্থ হয়েও ওঠেনি। ২৩ ফেব্রুয়ারি আইসোলেশন ওয়ার্ডে থাকা একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়, আর হোম আইসোলেশন-এ থাকা দুইজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন। এদিনও নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। কুষ্টিয়া জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। এর মধ্যে একজন আছেন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে। বাকি তিনজন নিজ বাসায় হোম আইসোলেশন এ আছেন।
জেলা প্রশাসনের প্রেসবিজ্ঞপ্তি মোতাবেক কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন, আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৭৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩,৭৮৬ জন। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩০,১৪৪ জন।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net