May 1, 2026, 9:02 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
একটি বিশ্লেষণ/গণমাধ্যম স্বাধীনতা সূচকে ৩ ধাপ পিছিয়েছে বাংলাদেশ কৃষকের ন্যায্য অধিকার ফেরাতে/রাজবাড়ীর পেঁয়াজ বাজারে ‘ধলতা’ বিরোধী অভিযান ‘জঙ্গি সংশ্লিষ্টতা/ ঢাকায় ৪ আটক: অস্ত্র, ড্রোন ও উগ্রবাদী বই উদ্ধার সৌন্দর্যের নামে বিশৃঙ্খলকে বরণ/ কুষ্টিয়ার প্রধান মোড়ে বকের মূর্তি ও নগর পরিকল্পনার সংকট সামনে ঈদ, বাড়ছে শঙ্কা, সংকট তৈরি হওয়ার পর ব্যবস্থা নেয়ার প্রবণতায় বিশৃঙ্খল সয়াবিন তেলের বাজার রুপপুর/একটি নতুন যুগের অপেক্ষায় বাংলাদেশ কুষ্টিয়ায় একতা হাসপাতালে অস্ত্রোপচারের সময় শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং উদ্বোধন আজ, পরমাণু বিদ্যুতের যুগে বাংলাদেশ যশোরে প্রধানমন্ত্রী/নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা, উলশীতে ‘জিয়া খাল’ পুনঃখনন উদ্বোধন হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা

কুষ্টিয়ার ৫দিন ব্যাপী ঐতিহ্যবাহী ১৭ হাত উচ্চতার কালী মায়ের পূজা

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী ৪০তম ১৭ হাত উচ্চতা বিশিষ্ট শ্রী শ্রী কালী মায়ের পূজার আয়োজন করা হয়েছে। আজ ১১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা হতে শিবরাত্রি ব্রত পূজা অনুষ্ঠিত হবে। ১২ মার্চ ২০২১ খ্রি. শুক্রবার দিবাগত রাত্রি শ্রী শ্রী কালী মায়ের পূজা ও পূজা অন্তে প্রসাদ বিতরণ। কুষ্টিয়া শহরের আমলাপাড়ায় মায়ের মন্দির প্রাঙ্গনে এ পূজা অনুষ্ঠিত হবে। ১৬ মার্চ মঙ্গলবার রাত্রি ৮টায় প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে ৫ দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটবে। ঐতিহ্যবাহী ১৭ হাত উ”চতা বিশিষ্ট শ্রী শ্রী কালী মন্দির কমিটির সভাপতি সনৎ কুমার পাল ও সাধারণ সম্পাদক বুদ্ধুদেব কুন্ডু জানান, মায়ের পূজায় বহু দূর-দূরান্ত থেকে শত শত ভক্তবৃন্দ এসে পূজা দিয়ে থাকে। এ ১৭ হাত উ”চতা বিশিষ্ট শ্রী শ্রী কালী মায়ের পূজায় সকল ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net