August 25, 2026, 1:18 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল/ছাদের পলেস্তরা খসে আহত হলেন কর্তব্যরত ইর্ন্টানী ডাক্তার ও নার্স

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) সিলিং ভেদ করে ছাদের পলেস্তরা খসে পড়েছে। এতে এক নার্স ও ইন্টার্নী চিকিৎসক আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বুধবার বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দোতলায় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) এ ঘটনা ঘটে। সিসিইউটি হাসপাতালের পুরোন মুল ভবনে অবস্থিত।
কতৃপক্ষ কোন কথা না বললেও জানা গেছে হাসপাতালের দোতলায় অবস্থিত করোনারি কেয়ার ইউনিটের (সিসিইউ) ছাদের নিচে সমান্তরালে সিলিং করা ছিলো। তবে অনেক পুরোনো ভবন হওয়ায় ছাদের পলেস্তারা খসে পড়ে সিলিং ধ্বসের ঘটনা ঘটে। চেয়ার টেবিলেই কাজ করছিলেন কয়েকজন নার্স ও ইন্টার্নী চিকিৎসক। কিছু বুঝে ওঠার আগেই নার্স মৌসুমি, ইন্টার্নী চিকিৎসক তনুজার মাথার উপর এসব আছড়ে পড়ে পলেস্তরা।
কর্তব্যরত সিনিয়র নার্স রহিমা খাতুন জানান, তিনি নার্সের ডিউটি রুমের পাশের কক্ষে আছরের নামাজ পড়তে বসার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে এ ছাদের পলেস্তারা খসে পড়ার শব্দ পান।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net