October 14, 2026, 12:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

আবার বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায় করোনার আক্রমণ

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আবার বাড়তে শুরু করেছে কুষ্টিয়ায় করোনার আক্রমণ। ১২ মার্চ একদিনেই আক্রান্ত হয়েছে নতুন ১১ জন রোগী। এর মধ্যে কুষ্টিয়া সদরে ৮জন, বাকী তিনজন খোকসার। এদিকে, গত সাত দিনে নতুন করে ১৭জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে কুষ্টিয়া জেলা প্রশাসকের ফেসবুক পেইজে। সেখানে অবশ্য ৮ এবং ৬ মার্চ-এর কোন তথ্য নেই।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ মার্চ মোট ১৫৯ টি স্যাম্পলের (কুষ্টিয়া জেলার ৪৮টি, চুয়াডাঙ্গা জেলার ০৫টি, মেহেরপুর জেলার ০১টি, ঝিনাইদহ জেলার ০১টি ও বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের ৯৪ টি) মধ্যে কুষ্টিয়া জেলার ১১টি ফলাফল আসে।
অন্যদিকে, ঝিনাইদহ জেলার ০১ টি এবং বিদেশ গমন ইচ্ছুক ব্যক্তিদের জেলার ০১টি স্যাম্পলের ফলাফল পজিটিভ এসেছে এবং বাকি সবগুলো স্যাম্পলের ফলাফল নেগেটিভ এসেছে।
এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৯১৬জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৮০৪জন। এ সময়ের মধ্যে মৃত্যুবরণ করেছেন মোট ৮৯ জন।
কুষ্টিয়ায় ১২ মার্চ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৫,২৭০ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞগণ মনে করছেন কুষ্টিয়াতে জনসাধারণের মধ্যে করোনা সচেতনতার বরাবারই অভাব পরিলক্ষিত হয়ে আসছে। করোনার নতুন ঢেও এলে এটা যে বাড়বে সেটা আগে থেকেই অনুমান করা হচ্ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমার সরকার জানান করোনা নির্মূল হয়ে গেছে এমন তথ্য তো সরকার কাউকে দেয়নি। বরং করোনা তেকে বাঁচতে প্রতিনিয়তই নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net