October 15, 2026, 8:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

খোকসায় শিশু ধর্ষণ চেষ্টার মামলা, আসামি গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, খোকসা/

কুষ্টিয়ার খোকসা উপজেলায় শিশু শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা হয়েছে। এব্যাপারে আসামি সুবীর বিশ্বাস (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মামলার এজাহারে জানা গেছে, কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর গ্রামের নাগর পাড়ায় বাড়ি আসামি ও ভিকটিমের। রবিবার সকাল সাড়ে ১১ টায় আসামি কৃষক সুবীর বিশ্বাস (৫৫) ওই শিশুটি (৬)কে দোকান থেকে ললিপপ কিনে দিয়ে পার্শ্ববর্তী পান বরজের মধ্যে নিয়ে যায়। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। ভয়ে শিশুটি চিৎকার করলে লোকজন ছুটে আসে। সেসময় সুবীর বিশ্বাস পলিয়ে যায়। এ বিষয়ে ঘটনার একদিন পর আজ সোমবার দুপুরে শিশুটির বাবা-মা থানায় উপস্থিত হয় শ্রীলতাহানি অভিযোগে মামলা দায়ের করেন। খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করেন। বিকেলেই পুলিশ পাঠিয়ে আসামি গ্রেপ্তার করেন। সুবীর বিশ্বাস ঘটনার কথা স্বীকার করেছে বলে ওসি জানান। সুবীর বিশ্বাসের স্ত্রী ও দুটি সন্তান আছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net