June 3, 2026, 6:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের নিয়োগ নিয়ে ভাইরাল অডিও, তদন্তের দাবি পশ্চিমবঙ্গে মমতার মন্তব্য/ তথ্য না প্রমাণ, বাংলাদেশকে উস্কানোর চেষ্টা এলপি গ্যাস: দাম ৫৯৯ টাকা বেড়ে ৫৫ টাকা কমেছে, আগের বৃদ্ধির চাপ কে সামলাবে শপিং মল-মার্কেট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বহাল, এখনও কার্যকর হয়নি পুরোপুরি ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৩ কোটি ৮০ লাখ টাকার টোল আদায় জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য সুন্দরবনে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলার আসামিরা অবশেষে পুলিশ রিমান্ডে

জাহিদুজ্জামান/

কুষ্টিয়ার কুমারখালীতে বহুল আলোচিত বিপ্লবী বাঘা যতীন এর ভাস্কর্য ভাঙচুর মামলার তিন আসামিকে অবশেষে রিমান্ডে নিতে পেরেছে পুলিশ। উচ্চ আদালত তাদের আইনজীবীর করা রিভিও আবেদন খারিজ করে দিলে ২২মার্চ তাদের রিমান্ডে নেয় পুলিশ। বিকাল ৩টার দিকে তাদেরকে কুমারখালী থানায় নিয়ে আসা হয় বলে জানান ওসি মজিবর রহমান ।

আসামিরা হলেন, কুমারখালীর কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস (৩৫), স্থানীয় সবুজ হোসেন (২০) ও হৃদয় আহমেদ (২০) । মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান জানান, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সাথে সম্পৃক্ত তিনজনকে গত ১৯ ডিসেম্বর আটকের পর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। ২০ ডিসেম্বর কুষ্টিয়া আদালতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামীপক্ষ জেলা দায়রা জজ আদালতে রিভিশন করলে ম্যাজিস্ট্রের আদালতের দেয়া রিমান্ড বহাল রাখেন। পরবর্তীতে তারা হাইকোর্টে রিভিউ আবেদন করেন।

ওসি মজিবর রহমান বলেন, ২২ মার্চ দুপুরে হাইকোর্ট তাদের আবেদন খারিজ করে নিম্ন আদালতের রিমান্ডের আদেশ বহাল রেখেছেন। এরই প্রেক্ষিতে বিকালে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য কুমারখালী থানায় আনা হয়েছে।

উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর ২০২০ দিবাগত রাত সাড়ে বারোটার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে অবস্থিত কয়া মহাবিদ্যালয়ের সামনে বৃটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত। কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার পুলিশ যৌথভাবে ১৯ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ঘটনায় জড়িত অপর দুই জন হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে সকাল ৬ টার দিকে গ্রেপ্তার করে পুলিশ। আসামীদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের নিকট হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান আদালতের নিকট ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

স্থানীয় কয়া কলেজ নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে নিজ রাজনৈতিক দলের নেতাদের ফাঁসাতে তারা বাঘা যতীনের ভাষ্কর্য ভাঙচুর করে বলে পুলিশকে জানায়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net