October 15, 2026, 7:33 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়া নির্বাচন অফিসে দুপুরে পতাকা উত্তোলন

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেও কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে সকাল থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। কয়েক জন  সাংবাদিক ফেসবুকে ছবিসহ পোস্ট করলে শুক্রবার দুপুরে পতাকা উত্তোলন করা হয়।

এক সাংবাদিক তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন জেলা সার্ভার স্টেশন ও  কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সকাল সাড়ে ১০টায়ও জাতীয় পতাকা উত্তোলন হয়নি। তিনি জানান, তিনি ওই অফিসের সামনে পৌনে ১১টা পর্যন্ত ছিলেন। এ সময় পর্যন্ত অফিস তালাবদ্ধ ছিলো, কাউকে দেখা যায়নি। জাতীয় পতাকা তোলার স্টান্ডও খালি ছিলো।

দুপুরে আড়াইটার দিকে নির্বাচন অফিসে গিয়ে অবশ্য পতাকা উড়তে দেখা গেছে। তবে, এসময়ও অফিস তালাবদ্ধ ছিলো, পাওয়া যায়নি কাউকে।

এ ব্যাপারে টেলিফোনে কথা হয় কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আনিছুর রহমানের সঙ্গে। তিনি পতাকা না তোলার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, অফিসে পতাকা তোলা হয়েছে।

এদিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান মাধ্যমিক বিদ্যালয়েও দুপুর পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। খোলা হয়নি বিদ্যালয়ের তালা। সকাল ৯ টায় বিদ্যালয়ে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিছু ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আসলেও তালাবদ্ধ দেখে ফিরে যায়। পরে ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দীন বিশ্বাস নিজ উদ্যোগে বিদ্যালয়ে পতাকা উত্তোলন করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net