October 15, 2026, 8:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

কুষ্টিয়ার খোকসায় নিজ বাড়িতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

হুমায়ুন কবির, খোকসা/

কুষ্টিয়ার খোকসায় গ্রামে নিজ বাড়িতে আগুন লেগে মাহিরন খাতুন (৭০) নামের এক জনের মৃত্যু হয়েছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার এ খবরের সত্যতা স্বীকার করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

২৮ মার্চ বেলা ৩টার দিকে খোকসার ঈশ্বরদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে খোকসা ফায়ার ফায়ার সার্ভিস সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ মোশাররফ হোসেন জানান, বাড়ির রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত। শুকনা পাতায় আগুন লেগে পাটকাঠির ঘর পুড়তে শুরু করে। এসময় বৃদ্ধা মাহিরন খাতুন আগুন দেখে নিভাতে গিয়ে পড়ে যায়। সেসময় অন্য কেউ না থাকায় আগুনে পুড়ে তার মৃত্যু হয়। একে একে আগুনে পুড়ে যায় বাড়ির তিনটি ঘর।

এলাকার লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net