June 17, 2026, 8:01 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

করোনায় মৃত্যু বেড়ে ১১০, শনাক্ত ৩৩৮২, সবচে’ বেশী ঢাকাতে

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩,৩৮২ জন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,১২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ২,৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯,৫৭৮টি। সুস্থ হয়ে উঠেছেন আরও দুজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৭ জন।
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২,৭৭৯টি নমুনা পরীক্ষা করে ৪৯২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ২ হাজার ৯৪৮ জন হয়েছিল। ওই সময়ে আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছিল ১০১ জন। আক্রান্তদের মধ্যে সোমবার পর্যন্ত সুস্থ হয়ে উঠেছিলেন আরও ১০ জন।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা মহানগরীতে। আইইডিসিআর’র তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত শুধু ঢাকা মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ১৭৪ জন।

এরমধ্যে পুরান ঢাকা ও বৃহত্তর মিরপুর হটস্পট। পুরান ঢাকার ওয়ারিতে ৩০, লালবাগে ৩১, গেন্ডারিয়ায় ২১ ও বাবুবাজারে ১১ জন রোগী শনাক্ত হয়েছে। বংশালে ৩১, সূত্রাপুরে ১২ জন ছাড়াও ধোলাইখাল, দয়াগঞ্জসহ পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই মিলেছে সংক্রমণ।

এছাড়া মিরপুরের টোলারবাগে ১৯, মিরপুর-১১ তে-১৩, ১২-তে-১২ ও মিরপুর-১ তে ১১ জন। যাত্রাবাড়ীতে-৩৩, তেজগাঁওয়ে-২৩, বাসাবো-১৯, মহাখালী-১৬, গ্রীণরোডে-১০, গুলশানে-১৬, ধানমন্ডিতে-২৩, মোহাম্মদপুরে-৩৮ ও উত্তরায়-২৩ জন শনাক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net