October 18, 2026, 7:27 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
খোকসায় বেকারির ওভেন বিস্ফোরণে প্রধান মিস্ত্রি নিহত, দগ্ধ ২ লালনের শিক্ষা স্কুলে পৌঁছে দিতে চান প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা তিরোধান দিবসের ভাবগাম্ভীর্যে ছেঁউড়িয়ায় হয়েছে তিনদিনের লালন মেলা কুষ্টিয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির হাজার শিক্ষার্থীর নবীনবরণ মক্কার মসজিদে অনৈতিক কর্মকাণ্ড, দুই বাংলাদেশী নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জহির রায়হান সোহাগ ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিগত রোববার বিকেলে সদর উপজেলার ঝোড়াঘাটা ও দামুড়হুদা উপজেলার রুদ্রনগর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।
সদর উপজেলার ঝোড়াঘাটা গ্রামে পানিতে ডুবে সোনালী খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বিকেলে ঝোড়াঘাটা গ্রামের পাশ্ববর্তী ভাই মারা খালে গোসল করতে গেলে ডুবে যায় সোনালী। নিহত সোনালী একই গ্রামের মোহাম্মদ মিন্টুর মেয়ে ও ঝোড়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

নিহতের বাবা মোহাম্মদ মিন্টু জানান, গ্রামের পাশেই ভাই মারা খাল। খুব গরমের কারণে বিকেলে ওই খালে গোসল করতে যায় সোনালী। পরে আর বাড়ি ফেরেনি। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বেশ কিছুক্ষণ পর প্রতিবেশী মনিরুল ইসলাম গোসল করতে গেলে তার পায়ে বাঁধে সোনালীর দেহ।

তিনি আরও জানান, মনিরুল খবর দিলে সেখানে গিয়ে আমরা সোনালীর দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহেদ মাসুদ রবিন জানান, হাসপাতালে নেয়ার অনেক আগেই মারা গেছে শিশুটি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

অপরদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় পানিতে ডুবে রায়হান উদ্দিন (১১) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
বিগত রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। নিহত রায়হান উদ্দিন একই উপজেলার রুদ্রনগর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। সে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।

লোকনাথপুর গ্রামের ইউপি সদস্য রিকাত আলী জানান, রায়হান উদ্দিনের বাবা রুদ্রনগর গ্রামের মতিয়ার রহমান তার মাকে ৩ বছর আগে তালাক দেন। এরপর রায়হান উদ্দিনের মা পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে পুনরায় বিয়ে করেন। তারপর থেকে লোকনাথপুর গ্রামে তার নানা রাজা মিয়ার বাড়িতে থেকে পড়া-লেখা করতো রায়হান উদ্দিন। ৩ দিন আগে রায়হান তার মায়ের সাথে দেখা করতে যায়।

পরে বিগত রোববার বিকেলে মায়ের সাথে বাড়ির পাশ্ববর্তী মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে রায়হান পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মেলেনি। বেশ কিছুক্ষণ পর পানিতে ভেসে ওঠে তার মরদেহ।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net