August 25, 2026, 8:15 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর

কুষ্টিয়ায় খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের বাড়িতে পুলিশ সুপার এস.এম তানভীর আরাফাত

রিয়াজুল ইসলাম: বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত দেশের সকল সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

এতে গরিব, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ যোগাতে পারছে না। এ ধরনের মানুষের সাহায্যার্থে মঙ্গলবার (৩১ মার্চ) কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ হতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ২ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি লবন সম্বলিত প্যাকেট বিতরণের জন্য কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় পুলিশ সুপার এস,এম তানভীর আরাফাত বিতরণ করেন।

ছাড়াও জেলার অন্যান্য এলাকায় অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আতিকুর রহমান, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচাজ গোলাম মোস্তফা, ওসি অপারেশন মামুন, তদন্ত ওসি আনুন যায়েদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net