February 28, 2026, 4:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

কুষ্টিয়ায় পুলিশ সদস্যদের উৎসর্গ ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তর

পুলিশ সদস্যদের উৎসর্গ ফাউন্ডেশনের হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনস্বার্থে ঝুকি নিয়ে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে পুলিশ সদস্যরা। তাদের সার্বক্ষণিক ব্যাবহারের সুবিধার্তে ও ঝুঁকি কমাতে উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি একে আজাদ ও সাধারন সম্পাদক এবং সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সমন্বয়ক মুহাইমিনুর রহমান পলল ৫০ পিস হ্যান্ড স্যানিটাইজার এবং ২০০ পিস সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন কুষ্টিয়া সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আজাদের কাছে।

উল্লেখ্য উৎসর্গ ফাউন্ডেশন এর নিজস্ব ল্যাবে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ১ লক্ষাধিক সার্জিক্যাল মাস্ক তৈরী করা হয় করোনা ভাইরাস মোকাবেলায় এবং বাংলাদেশের সকল জেলায় নিজস্ব স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তা বিতরণ করা হয়।

এ সময় কুষ্টিয়া জেলা পুলিশ লাইনের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজাদ বলেন স্বেচ্ছাসেবকের এসব কর্মকান্ড করোনা ভাইরাস মোকাবেলায় পুলিশ সদস্যদের সার্বক্ষণিক দায়িত্ব পালনে সহায়ক হবে, উৎসর্গ ফাউন্ডেশন এর এই মহত্তম উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের সফলতা কামনা করেন। এরপর কুষ্টিয়া সদর ট্রাফিক অফিসের ট্যাঙ্গো ১ সৈয়দ আরাফাত আলীর কাছে আরো বেশ কিছু হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন। একই সময় মজমপুর ট্রাফিক অফিস সংলগন এলাকায় উপস্থিত পথচারীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন কুষ্টিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাফায়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net