March 4, 2026, 4:57 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
১০ মার্চ থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ/পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত রাজবাড়ীর পাংশা উপজেলা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ আদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল রোজার কারনে এ বছর সংক্ষিপ্ত লালন স্মরণোৎসব তেহরানে ধারাবাহিক বিস্ফোরণ, ১ মাস অভিযান অব্যাহত রাখার ঘোষণা যুক্তরাষ্ট্রের লাখ টাকার ল্যাপটপ দাবি/ কুষ্টিয়ার খোকসা ওসির বিরুদ্ধে অভিযোগ, হুমকিতে ব্যবসায়ী খামেনি নিহত, ‘সবচেয়ে ধ্বংসাত্মক হামলার’ ঘোষণা আইআরজিসির, সরকার বদল পর্যন্ত হামলা চলবে : ট্রাম্প বড় যুদ্ধের শঙ্কা, ইরানর পাল্টা হামলা শুরু ঈশ্বরদীতে দাদির ও নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা

দৌলতপুরে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল,ম্যাগজিন-গুলিসহ আটক ১

পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন-গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ত্রাস সিরাজনগরের রানা (২৭) বিদেশি পিস্তল,গুলিসহ টহলরত দৌলতপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে । মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সিরাজনগর এলাকার মহরম মন্ডলের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত১২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর এলাকায় থানা পুলিশের একটি টহল দিচ্ছিল এসময় পুলিশ রানা দেখে সন্দেহ হলে তাকে পুলিশ দাড়াতে বলে এসময় রানা পালাতে গেলে পুলিশ তাকে দৌড়ে তাকে ধরতে সক্ষম হয় । এসময় তার দেহ তল্লাশী করে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, দৌলতপুর থানা পুলিশের একটি টিম সিরাজনগর এলাকায় টহলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক কারবারি রানা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net