September 21, 2026, 7:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ব্র্যাকের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন নতুন পে-স্কেল/ স্বস্তির অঙ্কের আড়ালে যে বড় প্রশ্নগুলো ইবিতে ‘সামাজিক সংকট নিরসনে আল-কুরআনের রূপরেখা’ শীর্ষক সেমিনার নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সদ্য নিযুক্ত উপাচার্যদের ইসলামী বিশ্ববিদ্যালয় ইউট্যাবের সংবর্ধনা চার বছর পর গড়াইতে ঐতিহ্যের পুনরুজ্জীবন, আজ দ্বিতীয় দিন—কাল সমাপনী ইসলামী বিশ্ববিদ্যালয়ে IIER-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

২৪ এপ্রিল নতুন রূপে আসছে আইফোন এসই

দৈনিক কুষ্টিয়া অন লাইন ডেস্ক//
করোনা পরিস্থিতি মাথায় নিয়েই সিদ্ধান্ত। কারন তৈরি হয়েই আছে। পিছিয়ে বসে থাকার সুযোগ নেই। তাই আইফোনের এসই মডেল বাজারে আসছে ২৪ এপ্রিল। সাশ্রয়ী দামে। শুরু হয়েছে প্রি-বুকিং। দাম শুরু হবে ৩৯৯ ডলার থেকে। এতে থাকছে ৪.৭ ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গার প্রিন্ট ইত্যাদি।
প্রসঙ্গত, আইফোন এসই প্রথম বাজারে আসে ২০১৬ সালে। তখন এর স্ক্রিন ছিল ৪ ইঞ্চির। এবারের নতুন সংস্করণে স্ক্রিনের সাইজ বড় করা হয়েছে। এসেছে অন্যান্য পরিবর্তনও।
আউটলুক সূত্রে জানা গেছে, আইফোন ১২ মডেলটি বর্তমান পরিস্থিতির কারণে বাজারে আসতে দেরি হতে পারে। কার্গো ফ্লাইটের দেরি হওয়ার কারণে অ্যাপলের এই সর্বোচ্চমানের ৬.৭ ইঞ্চি সাইজের সেটটি দেরিতে আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
চীনভিত্তিক সংস্থা জিএফ সিকিউরিটিজের একটি গবেষণায় দাবি করা হয়েছে, আইফোন ১২ এখনও ইঞ্জিনিয়ারিং ভেরিফিকেশন টেস্ট পর্যায়ে রয়েছে। ফলে আইফোন ১২ এর ৫.৪ ইঞ্চি সাইজের মডেলটি এপ্রিলের শেষ নাগাদ ডেভেলপ হতে পারে। আর ৬.১ ইঞ্চি সাইজের মডেলটি মে মাসের মাঝামাঝি ডেভেলপ হতে পারে।
আইএএনএস জানায়, এই ধারাবাহিকতায় আইফোন ১২ এবং আইফোন ১২ প্রো সেপ্টেম্বর নাগাদ বাজারে আসতে পারে। আর আইফোন ১২ প্রো ম্যাক্স বাজারে আসতে পারে আগামী অক্টোবর মাসে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net