March 16, 2026, 10:28 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা

এবার স্বাস্থ্যকর্মীর পরিবারকে ইটভাটায় থাকতে বললেন চেয়ারম্যান

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ধামরাই/**/

এবার ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মীর পরিবারকে বাড়ি ছাড়তে বলে ইটভাটায় থাকার নির্দেশ দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে।
সোমবার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আরা এ অভিযোগ করেন।
ভুক্তভোগী ওই স্বাস্থ্যকর্মী ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকায়। তিনি জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করি বিধায় চেয়ারম্যান আহম্মদ হোসেন আমাকে এলাকায় ঢুকতে দিচ্ছেন না।
তিনি বলেন, রবিবার বাড়ি ফেরার পর আমাকে আর বের হতে দিচ্ছে না। চেয়ারম্যান বলেছেন, পরিবারের সব্ইাকে নিয়ে যেন আমি ইটভাটায় গিয়ে থাকি। বর্তমানে আমার পরিবারকে খুব চাপের মুখে রেখেছে তারা।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নূর রিফফাত আরা জানান, হাসপাতালে কাজ করে বলে এলাকার চেয়ারম্যান-মেম্বার তাকে বাড়ি ছাড়তে বলে। এছাড়া, কোনো কারণ ছাড়াই তার পরিবারকে অবরুদ্ধ করে বাড়িতে লাল পতাকা দিয়ে রেখেছিলো গত কয়েকদিন ধরে। কিন্তু আজ সেই স্টাফকে এলাকায় থাকতে দেবে না বলে তার পরিবারকে ইটভাটায় থাকার জন্য নির্দেশ দেন তারা।
তিনি আরও বলেন, এ খবর পেয়ে আমি আমার স্টাফকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। কিন্তু তার পরিবারকে এখনও অবরুদ্ধ করে রেখেছে ওই চেয়ারম্যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান এই কর্মকর্তা আরও বলেন, আমার সেই স্টাফের নমুনা পরীক্ষা করা হয়েছে তার করোনা নেগেটিভ এসেছে।
বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আহম্মদ হোসেন এ বিষয়ে বলেন, আমি আসলে সেভাবে কিছু বলিনি। ওই পরিবারসহ এলাকাবাসীর সুরক্ষার জন্য তাকে আলাদা ঘর অথবা অন্য কোথাও থাকার জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net