September 28, 2026, 10:36 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল বিশ্লেষণ/বিশ্ববাজারে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন বাড়ল পদ্মার অববাহিকায় ইলিশের আকাল, হাহাকার জেলেদের

১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে মানবপাচারের চেষ্টা থামানোই যাচ্ছে না। বিভিন্ন সময়ে গোচরে-অগোচরে পাচার অব্যাহত রয়েছে। এমন একটি হিসাব সামনে এসেছে বর্ডার গার্ড বাংলাদেলে পাচার প্রতিরোধের একটি চিত্রে। দেখা গেছে, গত ১৬ দিনে পৃথক চারটি ঘটনায় পাচারের মুখে পড়া ছয় নারীকে উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এসব ঘটনায় মানবপাচার আইনে মোট ৪৮ জনকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
মহেশপুর থানা সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে এসব নারীকে উদ্ধার করা হয়।
সর্বশেষ ৯ মার্চ শ্যামকুড় সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় যশোর জেলার কোতোয়ালি থানার জামরুলতলা গ্রামের এক নারীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় পাচারে জড়িত থাকার অভিযোগে আলমগীর বিশ্বাস নামে এক যুবককে আটক করা হয়।
একই দিনে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা পাচারের চেষ্টা থেকে আরও দুই নারীকে উদ্ধার করে। এ ঘটনায় মহেশপুর থানায় পৃথক একটি মামলা করা হয়েছে।
এর আগে ৩ মার্চ ঢাকার ফকিরাপুল এলাকার বাসিন্দা ময়না (ছদ্মনাম) নামে এক নারীকে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে পাচারচক্রের সদস্যরা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ৪ মার্চ ১০ জনকে আসামি করে মামলা করা হয়।
এছাড়া ২১ ফেব্রুয়ারি উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে আসিয়া (ছদ্মনাম) নামে আরও এক নারীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারে জড়িত থাকার অভিযোগে ছমির নামে একজনকে আটক করা হয়েছে। পরদিন ২২ ফেব্রুয়ারি ৯ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়।
মহেশপুর থানার ওসি জানান, ভুক্তভোগীদের বর্ণনার ভিত্তিতে মানবপাচার আইনে চারটি পৃথক মামলা করা হয়েছে। প্রায় অর্ধশত আসামির মধ্যে দুজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত এলাকায় মানবপাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাচারসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net