February 28, 2026, 5:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
নিলুফার রহমান এ্যানীর দাফনের সময়সূচি ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, উৎপত্তিস্থল সাতক্ষিরা সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল ঝিনাইদহে প্রতিদিন ২১ বিয়ে, ১১ বিচ্ছেদ; তালাকের আবেদন নারীদের বেশি নিলুফার রহমান এ্যানীর ইন্তেকাল ড. ইউনূসের প্রতি প্রশ্ন: মব ভায়োলেন্সের দায় তিনি নেবেন না কেন? ২০ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি: প্রবেশপত্র ডাউনলোডে শেষ মুহূর্তের সতর্কবার্তা ইউনুস শাসনের দেড় বছর পর/আবার চালু ঢাকা–আগরতলা–কলকাতা বাস সার্ভিস রমজানের মনস্তাত্ত্বিক অস্থিরতা ও সংসদ সদস্য আমির হামজার পদক্ষেপ জনস্বার্থে সক্রিয় উদ্যোগ/প্রশাসনের সমন্বয়ে বাজার তদারকিতে এমপি আমির হামজা

সীমিত পরিসরে আদালত বসবে, জরুরি জামিন শুনানি হবে

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ অতি জরুরি বিষয় শুনানির জন্য বসবেন এবং সেখানে সপ্তাহে দুই দিন সীমিত পরিসরে জরুরি জামিন বিষয়ে শুনানি হবে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদালতের ছুটি ৫ মে পর্যন্ত বাড়িয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে কঠোর সামাজিক দুরত্ব বজায় রেখে অতীব জরুরি বিষয় শুনানির জন্য ছুটিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার আদালতে বসবেন। এ ছাড়া হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান সব অধিক্ষেত্রের জরুরি বিষয়গুলো শুনানির জন্য কার্যক্রম পরিচালনা করবেন। আদালত পরিচালনার কর্মপন্থা নির্ধারণ এবং কঠোরভাবে সামাজিক দূরত্ব অনুসরণের নিয়ম-কানুনের বিষয়ে বিচারপতিরা প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

নোটিশে বলা হয়, চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ ছাড়াও ছুটির সময় তাদের সুবিধামতো প্রতি সপ্তাহে যে কোনো দু’দিন কঠোরভাবে শারীরিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির জন্য সীমিত আকারে আদালত কার্যক্রম পরিচালনা করবেন।

এ ছাড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিজে অথবা তার নিয়ন্ত্রণাধীন এক বা একাধিক ম্যাজিস্ট্রেট দ্বারা এ সময়ে সপ্তাহে দু’দিন জরুরি জামিন শুনানির জন্য সীমিত আকারে আদালতের কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

নোটিশে বলা হয়, একটি মামলার জামিন শুনানিতে কেবল একজন আইনজীবী অংশগ্রহণ করবেন এবং আদালত প্রাঙ্গণে শারীরিক দূরত্বের নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করা না হলে কার্যক্রম স্থগিত করতে হবে। পাশাপাশি জামিন শুনানিকালে কারাগারে থাকা আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যানে বা অন্য কোনোভাবে আদালত প্রাঙ্গণে ও এজলাস কক্ষে হাজির করা যাবে না।

করোনাভাইরাস সংক্রমণ রোধে ২৬ মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে দেশের সব আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। কেবল অধস্তন আদালতে জরুরি প্রয়োজনে প্রতিটি মেট্রোপলিটন ও জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট আদালত খোলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net