March 10, 2026, 9:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে মজুত জ্বালানি/ ডিজেল ১১ দিন, পেট্রল ১২ দিন, অকটেন ২৫ দিন—প্রধান উৎস ভারত, চীন ২৭ বছরেও উদীচী ট্র্যাজেডির বিচার অধরা, স্মৃতিতে বেদনা ও ক্ষোভ

বিষয়/করস্থান-শ্মশানঘাট ঃ সিরাজগঞ্জে হিন্দু-খ্রিস্টান সংঘর্ষে আহত ১০

দৈনিক কুষ্টিয়া অনলাইন ডেস্ক//*/

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাধাইনগর দক্ষিণ জোড়পুকুর এলাকায় হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে একটি শ্মশান ও খ্রিস্টান কবরস্থানের মাঝের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করেসংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হবার খবর পাওয়া গেছে।

সংঘর্ষে আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসী জানান, এক সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অধ্যুষিত মাধাইনগর এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের বাস ছিল। প্রায় এক দশক আগে বেশ কিছু হিন্দু পরিবার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। এ কারণে এ গ্রামের শ্মশানটি তারা মাঝখান দিয়ে বেড়া দিয়ে দুই ভাগে বিভক্ত করে হিন্দুরা শ্মশান আর খ্রিস্টানরা কবরস্থান হিসেবে ব্যবহার করে আসছিল। সকালে হিন্দুরা ওই বেড়া সরিয়ে শ্মশানের পুরো অংশজুড়ে পাকা প্রাচীর নির্মাণ করতে গেলে খ্রিস্টানরা তাতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মাঝে সংঘর্ষ বেঁধে যায়।

খ্রিস্টান সম্প্রদায়ের নেতা ধীরেন্দ্রনাথ মাস্টার বলেন, মঙ্গলবার সকাল ৮টার দিকে হিন্দু সম্প্রদায়ের নেতা ডা. সুশীল ও হিতেন্দ্রনাথ টপ্যর নেতৃত্বে ৩০/৩৫ জন হিন্দু শ্মশান ও কবরস্থানের মাঝের সীমানার বেড়া জোরপূর্বক তুলে পুরো জায়গা তাদের দখলে নিয়ে পাকা প্রাচীর নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমাদের পক্ষের সুমন সাউড় (২১), সুনীল এক্কা (৪০), সুরবালা আইন্দ (৭০), শান্তি সাউড় (৬০), এলেমদা তির্কিসহ (৫০) সাতজন আহত হন।

এ বিষয়ে হিন্দু সম্প্রদায়ের নেতা পরিতোষ টপ্য বলেন, শ্মশানের নামের রেকর্ডকৃত সম্পত্তি খ্রিস্টানরা জোর করে দখল করে নিয়ে অবৈধভাবে কবরস্থান বানিয়ে ব্যবহার করে আসছিল। আমরা শ্মশানের জায়গা ঘিরে প্রাচীর দিচ্ছি।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net