March 16, 2026, 1:29 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি

ভারতে মালগাড়ির ধাক্কায় মৃত ১৪ পরিযায়ী শ্রমিক

দৈনিক কুষ্টিয়া ডিজিটাল ডেস্ক//
মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল ১৪ পরিযায়ী শ্রমিকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচজন। মৃতদের মধ্যে কয়েক জন শিশুও রয়েছে। শুক্রবার সকাল পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই পরিযায়ী শ্রমিকরা হেঁটে মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ ফিরছিলেন। রাস্তায় ক্লান্ত হয়ে, ঔরঙ্গাবাদের কারমাড থানা এলাকায় রেল লাইনের উপর ঘুমিয়ে পড়েন তাঁরা। সেখানেই ঔরঙ্গাবাদ ও জালনার মধ্যে একটি মালগাড়ি পিষে দিয়ে চলে যায় তাঁদের।

ছ’টা নাগাদ খবর পেয়ে আরপিএফ ও পুলিশ সেখানে পৌঁছয়। দক্ষিণ মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘ঔরঙ্গাবাদের কারমাডে মালগাড়ির খালি রেক কয়েকজন লোকের উপর দিয়ে চলে গিয়েছে। পুলিশ ও আরপিএফ সেখানে পৌঁছয়।’’ আহতদের চিকিৎসার জন্য ঔরঙ্গাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net